সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুধিগাঁও হাওড় আনন্দ বাজারে মোটরসাইকেলে যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার সকাল ১০:৩০ মিনিটে বুধিগাঁও হাওড় আনন্দ বাজার প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়। আনন্দ বাজার ব্যবসায়ী ও স্থানীয় গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আনন্দ বাজার ব্যাবসাহী সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শুকুরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মো. আলা উদ্দিন আলাই, মো. দেলোয়ার হোসেন সহ আনন্দ বাজারের সকল ব্যবসায়ী এবং বুধিগাঁও হাওড়, চাতলার পাড়, বাওন ও খলা গ্রামের যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আনন্দ বাজারে যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন এবং মোটরসাইকেলে চলাচলের সুব্যবস্থা করা হলে এলাকার ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজতর হবে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে। পরিশেষে এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে এবং সকলে এক সাথে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।