• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

হাছন রাজার স্মৃতি ও কর্মকে স্মরণ করতে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাসন উৎসব ২০২৬’

খালিদ হাসান (মিলু)  / ৪৮ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মরমী কবি হাছন রাজার স্মৃতি ও কর্মকে স্মরণ করতে সিলেটে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাসন উৎসব ২০২৬’। আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।

​সিলেট ঐতিহ্য চত্বরে (ক্বীনব্রিজ, আলী আমজদ ঘড়ি সংলগ্ন সার্কিট হাউজের সামনে) এই উৎসবের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত দুই শতাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হাছন রাজার গান পরিবেশন করবেন।

​হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কমিটি সিলেটের পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক (সিলেট বিভাগ) হাসনাত কবীর। তিনি আয়োজকদের পক্ষ থেকে সর্বসাধারণকে সপরিবারে ও স্ববান্ধবে এই উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা