• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

সীতাকুণ্ডে সি.টি মডেল স্কুলে ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড। সংগঠনটির উদ্যোগে ও সি.টি মডেল স্কুলের সার্বিক সহযোগিতায় আয়োজিত ব্লাড ক্যাম্পিং ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় অবস্থিত সি.টি মডেল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে এতে অংশ নেয়।

সি.টি মডেল স্কুলের এমডি রিদোয়ান মিয়ার রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচির আনুষ্ঠানিকতা। এরপর একে একে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেয়। রক্তের গ্রুপ নির্ণয়ের সময় তাদের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা ও হাসিখুশি পরিবেশ।

জরুরি চিকিৎসা, দুর্ঘটনা কিংবা সংকটময় মুহূর্তে দ্রুত রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অনেকেরই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সঠিক ধারণা থাকে না। এ বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করে তোলা এবং ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজনকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি.টি মডেল স্কুলের চেয়ারম্যান রিদোয়ান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামসেদ হাসান ছোটন, প্রিন্সিপাল নাসরিন নাহার, একাডেমিক ডিরেক্টর নুরুল আজম রফিক, ফিন্যান্স ডিরেক্টর মোস্তফা কামাল, মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ ছাড়া লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ রেহান উদ্দীন, সভাপতি লিও জাহাঙ্গীর আলম বাবলু, প্রেসিডেন্ট অ্যাডভাইজার লিও ইলিয়াস সানি, সেক্রেটারি লিও মোহাম্মদ আরাফাত, ট্রেজারার লিও আবু ইব্রাহিম, জয়েন্ট ট্রেজারার লিও রায়হান রনি, প্রেস অ্যান্ড মিডিয়া সম্পাদক লিও আজিজুল হাকিম জুবায়ের, মেম্বারশিপ চেয়ারম্যান লিও ফাহিম মুনতাসীর, সদস্য মাহাদী হাসান ও নাঈম হোসেন উপস্থিত ছিলেন। সংগঠনের শুভাকাঙ্ক্ষী সাইফুল ইসলাম ও হাসান বিন রহিতও কর্মসূচিতে অংশ নেন।

শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টদের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা