• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি

রহমত আরিফ / ৪৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ কার্যক্রম শুরু হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ভোটের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।

এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী ‘বটগাছ’, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম ‘হাতপাখা’ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ‘ডাক’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য ১৮৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানোর মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে প্রস্তুতিমূলক কার্যক্রম। এখন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার পাশাপাশি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা