• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মানিকগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে সচেতনতার বার্তা

আজহার হোসেন / ৫১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিরাপদ সড়ক সবার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) মানিকগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে একটি রোড শো বের করা হয়। পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেলের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশল) মোস্তফা কামাল, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নুর অতএব আহমেদ, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ, বিআরটিসি উথুলী প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক ইবাদুল ইসলাম এবং জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য চালক, পরিবহন মালিক, শ্রমিক, পথচারীসহ সড়কের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টা, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা