• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

গোয়াইনঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

খালিদ হাসান (মিলু),সিলেট জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনর রশীদ হারুনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র‍্যালিতে উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন করেন এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতাকর্মীদের মাথায় সবুজ রঙের দলীয় ব্যাণ্ড এবং হাতে ফেস্টুন ও ব্যানার শোভা পায়।
​মিছিলের অগ্রভাগে থাকা ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান এবং স্থানীয় নেতৃবৃন্দের ছবি প্রদর্শিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালিটি সম্পন্ন হয়, যা স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা