• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ইবিতে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ উদ্যোগকে প্রশংসনীয় বললেন উপাচার্য

আব্দুল হালিম  / ২১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলমের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ডিপ ফ্রিজ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ফ্রিজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মাদ মামুন আল এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষক সংগঠনের সভাপতি, সেক্রেটারি। এ ছাড়া নয়টি আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে ডিপ ফ্রিজ বিতরণ ছাত্রদলের একটি উদ্যোগ। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ছাত্রদল কাজ করে যাচ্ছে।ভবিষ্যতে শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি ও সংকটে সংগঠনটি পাশে থাকবে এবং শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “আজকের এই ফ্রিজ বিতরণ অনুষ্ঠান একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয় এবং একই সঙ্গে একটি দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার ক্ষেত্র। এখানে বিভিন্ন মত ও পথের মানুষ এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন থাকবে। তারা নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবে। এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করবে, যার মাধ্যমে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদেরও এমন পরিবর্তন প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা