• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

​তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

​হালিম সৈকত, কুমিল্লা প্রতিনিধি; / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষক আব্দুস সালাম মাস্টারের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে মাছিমপুর বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাছিমপুর গ্রামের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে স্থানীয় খেলার মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​গত ২৬ অক্টোবর ভোরে ফজর নামাজ আদায় করার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা আব্দুস সালাম মাস্টারের ওপর পেছন থেকে কাপুরুষোচিত ও গুপ্ত হামলা চালায়। ৫-৬ জনের একটি মুখোশদারী সন্ত্রাসী দল তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসাধীন অবস্থায় তাকে আটটি সেলাই দিতে হয়।

​সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আব্দুস সালাম মাস্টার একজন অত্যন্ত ভদ্র ও জনপ্রিয় মানুষ। এ ধরনের সজ্জন ব্যক্তির ওপর চোরাগোপ্তা সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তার বা সনাক্ত করতে না পারায় বক্তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিরুল হক বলেন, হামলাকারীদের সনাক্ত করা এবং তাদেরকে আটক করার চেষ্টা অব্যাহত রেখেেছে তিতাস থানা পুলিশ৷

​কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূইয়া, মাছিমপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান বশির, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মহসিন সরকার, দড়িমাছিমপুর গ্রামের কৃতি সন্তান ও
বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, তিতাস উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছাবিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন ভান্ডারী ও সাংগঠনিক সম্পাদক আনিছ সরকারর প্রমূখ।
​
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদ সরকার, মজিবুর রহমান মেম্বার, মাছিমপুর বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এম এ সাত্তার, সাবেক মেম্বার জেবেল সরকার, কামাল হোসেন মেম্বার, মনসুর আলী মেম্বার, আব্দুল খালেক মেম্বার, কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক উজ্জ্বল হোসেন উজ্জ্বল, সাবেক মেম্বার শফিকুল ইসলাম, ডালিম সরকার, মো. খোকন মিয়া, রুবেল আনোয়ার সরকার, মেহেদী হাসান দুলাল মুন্সি, মোকবুল হোসেন, রাকিব হাসান, লিটন মিয়া, মোহাম্মদ হানিফ মিয়া, সঞ্জয় চন্দ্র দাসসহ এলাকার কয়েক শতাধিক সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা