• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মানিকগঞ্জে ক্রিকেটার বাছাই শুরু, নজর অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলে

আজহার হোসেন / ৪২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, অ্যাডহক কমিটির সদস্য ও জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সদস্য-সচিব আসাদুজ্জামান আসাদ, ডিভিশনাল ক্রিকেট কোচ, জেলা ক্রিকেট কোচসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের খুঁজে বের করে বয়সভিত্তিক ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা