• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

জাগীর ইউপি নির্বাচন: প্রচারণা শুরু করলেন জিয়াউর রহমান জিয়া

আজহার হোসেন / ৪৪ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আসন্ন জাগীর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. জিয়াউর রহমান জিয়া। তিনি মানিকগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর মরহুম বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু এবং তাঁর স্ত্রীর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জিয়াউর রহমান জিয়া। এ সময় তাঁর সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জয়রা, বাইচিল, উকিয়ারা, ঢাকুলি, গুড়খি, জাগীর, মেঘশিমুল, পুলিশ ক্যাম্প বাজার ও দেড়গ্রাম বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি পোস্টারের মাধ্যমে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

জিয়াউর রহমান জিয়া বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। এলাকার মানুষের কল্যাণে কাজ করা এবং জাগীর ইউনিয়নের সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য।

এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সমর্থকেরা আশা প্রকাশ করছেন, নির্বাচনে সুযোগ পেলে জিয়াউর রহমান জিয়া জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা