• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

​ইপিআই টিকাদান সেবার মান যাচাইয়ে গোয়াইনঘাটে বাড়ি বাড়ি জরিপ

খালিদ হাসান (মিলু) সিলেট জেলা প্রতিনিধি; / ৫৭ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সিলেটে গোয়াইনঘাট উপজেলায় শুরু হয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর বিশেষ মূল্যায়ন ও মাঠপর্যায়ের জরিপ কার্যক্রম।

​শনিবার (২৪ অক্টোবর ২০২৬ইং) উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তথ্যসংগ্রহকারীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে (House-to-house visit) এ জরিপ পরিচালনা করেন। এ সময় তারা পরিবারের অভিভাবকদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি শিশুদের টিকাদান কার্ড (EPI Card) পরীক্ষা করে দেখেন এবং সঠিক সময়ে টিকাদান সম্পন্ন হয়েছে কি না তা সুনির্দিষ্টভাবে যাচাই করেন।
​জরিপ সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী সেবা দিচ্ছেন কি না এবং টিকাদানের অতি গুরুত্বপূর্ণ উপাদান ‘কোল্ড চেইন’ (Cold Chain) বা নির্দিষ্ট তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো শিশু যেন প্রয়োজনীয় টিকাদানের তালিকা থেকে বাদ না পড়ে বা মাঝপথে টিকা নেওয়া বন্ধ না করে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। আংশিক টিকা নেওয়া কিংবা বাদ পড়া শিশুদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে এ জরিপের মাধ্যমে।
​স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকদের মতে, এ ধরনের সরাসরি পরিদর্শনের ফলে স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা দূর হবে এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুলাংশে বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা