• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৬৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের উদ্যোগে ১১ নম্বর সেক্টরের প্লাটুন কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান শেখ রেজাউল করিম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মো. আজহার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার, মানিকগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার; সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বশির উদ্দিন এবং ঢাকার হাইকোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ সময় নয়ন চক্রবর্তী, মোহাম্মদ আজিম হোসেন, আবু বকর মুন্সীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। সংগঠনের ঘোষিত ১১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান শেখ রেজাউল করিম রনির নেতৃত্বকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে শেখ রেজাউল করিম রনি বলেন, বীর মুক্তিযোদ্ধা বাবাদের স্মৃতি ও সম্মান রক্ষায় তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। সারা দেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের সঙ্গে নিয়ে তাঁদের ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন বলেও জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের অধিকার, মর্যাদা এবং কল্যাণের বিষয়ে আন্তরিক ভূমিকা রাখবেন।
আলোচনা সভা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা