• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

সাজেকে মৃত্যুফাঁদ! ইউপিডিএফ’র অবরোধে আটকা ৩ হাজার পর্যটক, নিরাপত্তা বাহিনীর ওপর সরাসরি গুলি

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জসিম উদ্দিন,বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র সাজেক উপত্যকা আজ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসে ধ্বংসের মুখে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারী এসোসিয়েশনের আড়ালে সাধারণ পাহাড়িদের ঢাল হিসেবে ব্যবহার করে সংগঠনটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সড়ক অবরোধ করে আসছে।

গত ২১ অক্টোবর পুনরায় সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটি জেলা প্রশাসন সাজেকে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। এতে সাজেকে বেড়াতে যাওয়া ৩ হাজারের বেশি পর্যটক আটকা পড়েন।

আজ ২২ অক্টোবর ২০২৬, সকালে সেনাবাহিনী ও পুলিশ যখন আটকা পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য দায়িত্ব পালন করছিল, তখন ইউপিডিএফ সন্ত্রাসীরা স্থানীয় নিরীহ জনগণকে জোরপূর্বক রাস্তায় নামিয়ে পুনরায় অবরোধের সৃষ্টি করে। একপর্যায়ে তারা পর্যটকবাহী গাড়ি বহর এবং দায়িত্বরত সেনা ও পুলিশ সদস্যদের ওপর সরাসরি গুলিবর্ষণ করে। এতে কয়েকজন সেনা ও পুলিশ সদস্য আহত হন।

তবে নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও পেশাদারিত্বে ৩ হাজারের বেশি পর্যটককে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে সমতলে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, নিরীহ পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর এমন সশস্ত্র হামলা দেশের সার্বভৌমত্ব ও পর্যটন শিল্পের ওপর চরম আঘাত। সুশীল সমাজের মতে, পাহাড়ের জনস্বার্থে ও রাষ্ট্রের স্বার্থে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা