• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

সকাল না হতেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য হাজারো জনতার ভিড়

মোঃ হাবিবুল্লাহ আল হাসান, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

উত্তর জনপদের সীমান্ত ঘেরা উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। ভোরের আলো ফোটার আগেই, অর্থাৎ ফজরের আযানের পর থেকেই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার আকুলতায় তেঁতুলিয়া ডাকবাংলো ও রূপসী বাংলা পার্কসহ বিভিন্ন পয়েন্টে জমায়েত হচ্ছেন হাজারো ভ্রমণপিপাসু মানুষ। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া— নানা প্রান্ত থেকে ছুটে আসছেন হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দুর্লভ দৃশ্য নিজের চোখে উপভোগ করতে।
তবে আবহাওয়া আর কুয়াশার লুকোচুরিতে সবার ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না। ভোরের মিষ্টি রোদে কখনো কাঞ্চনজঙ্ঘার বরফশুভ্র চূড়া স্পষ্ট হয়ে উঠলেও, অনেক সময় ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে আকাশ। ফলে দূর-দূরান্ত থেকে আসা অনেক পর্যটককেই কাঙ্ক্ষিত দৃশ্য না দেখে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
এদিকে, হঠাৎ পর্যটকের ঢল নামায় চরম আবাসন সংকটে পড়েছেন দর্শনার্থীরা। তেঁতুলিয়া উপজেলায় পর্যাপ্ত ও মানসম্মত আবাসিক হোটেল বা রিসোর্ট না থাকায় তৈরি হয়েছে তীব্র ভোগান্তি। রুম না পেয়ে অনেক পর্যটককেই কনকনে ঠান্ডার মধ্যে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে বা গাড়িতে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা জানান, উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাময় এ অঞ্চলে আবাসন সুবিধা বাড়ানো না গেলে প্রতি বছরই ভ্রমণপিপাসু মানুষকে এমন বিড়ম্বনায় পড়তে হবে। তবে সব কষ্ট ছাপিয়েও কাঞ্চনজঙ্ঘার এক ঝলক পাওয়ার মোহে প্রতিদিন ভোর হতেই রূপসী তেঁতুলিয়ায় যুক্ত হচ্ছে হাজারো নতুন মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা