• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

শিবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে দক্ষ চালক পলাশ মণ্ডলকে সংবর্ধনা

মহসিন, (বগুড়া) জেলা প্রতিনিধি: / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মহসিনঃ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দক্ষ চালক হিসেবে পলাশ মণ্ডলকে সংবর্ধনা দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও দায়িত্বশীল চালকের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান পলাশ মণ্ডলের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ ও প্রশিক্ষিত চালকের বিকল্প নেই। একজন চালকের অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। অন্যদিকে, একজন সচেতন ও দক্ষ চালক অনেক মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য চালকদের নিয়মিত প্রশিক্ষণ, ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান অর্জন এবং দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; চালক, যাত্রী ও পথচারী—সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দক্ষ ও মানবিক চালকদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নিসচার সহসভাপতি ইমরান আলী ও শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও জয়নাল আবেদিন নয়ন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, যুববিষয়ক সম্পাদক ওসমান গণি, মহিলাবিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সহসাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহদপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু, সিহাবুল ইসলাম সজিব, রাইসুল ইসলাম, পলাশ মণ্ডল, আনোয়ার হোসেন ও মেহেদী হাসান। এ ছাড়া সমাজসেবক ফেরদৌস, নাজমুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা