• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

রশিদ নেই, স্বচ্ছতা নেই—বাগেরহাটের ইউনিয়ন পরিষদের সেবাব্যবস্থা নিয়ে অভিযোগ

জুয়েল খাঁন / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বাগেরহাট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ ফি নিলেও দেওয়া হয় না তার কোন রশিদ অথবা টোকেন।বাংলাদেশ সরকার নির্ধারিত একটি ফি থাকলে ও তার থেকে দ্বিগুন দিয়ে জন্ম নিবন্ধন এবং মৃত্যু সনদ জনগণের গ্রহণ করতে হয়।

একটি শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোন ফ্রি না থাকলেও এক থেকে দেড় শত টাকা পর্যন্ত ফি নেওয়া হয়, বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে ৫৪ দিন বয়স হতে ৫ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা ফি নির্ধারণ থাকলেও তার থেকে দ্বিগুণ টাকা নিচ্ছেন প্রতিটি ইউনিয়ন পরিষদ।পাঁচ বছর পর থেকে প্রতিটি জন্ম নিবন্ধনে ৫০ টাকা নির্ধারণ থাকলেও কোথাও সেটি নেওয়া হয় না, নির্ধারিত ফি ছাড়া তার দ্বিগুণ টাকা দিয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হয় সাধারণ মানুষের, এছাড়াও জন্ম নিবন্ধন এর বিভিন্ন তথ্য সংশোধন করতে হলে সরকারিভাবে ১০০ টাকা নির্দেশনা থাকলেও কোথাও কোথাও এটাকে এক হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে সাধারণ মানুষের থেকে বর্তমানে বাংলা থেকে ইংলিশ জন্ম নিবন্ধন করতে গেলেও তাদেরকে ১২০ অথবা ১৮০ টাকা কোথাও বা এর থেকে দ্বিগুণ টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে বাংলাদেশ সরকারের নির্দেশনায় রয়েছে বাংলা থেকে ইংলিশ জন্ম নিবন্ধনের কোন ফ্রি নেওয়া হয় না তবে এটা কোন ধরনের দুর্নীতি কেনই বা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কায়দায় ইউনিয়ন পরিষদের এই ডাকাতি।

এছাড়াও রয়েছে প্রতিটি জন্ম নিবন্ধন এবং মৃত্যু সনদের ফি গ্রহণ করলে প্রতিটি ইউনিয়ন পরিষদ তার নির্ধারিত ফিয়ের একটি রশিদ অথবা টোকেন সাধারণ মানুষকে দিতে বাধ্য থাকিবেন কিন্তু বাগেরহাট জেলার কোন ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন অথবা মৃত্যু সনদ ফি গ্রহণ করিলে তার কোন রশিদ বা টোকেন দেন না, প্রতিটি ইউনিয়ন পরিষদের রয়েছে কিছু দুর্নীতিবাজ সদস্য যাদের কারণে সাধারণ মানুষ কখনোই এ সকল দুর্নীতিবাজদের কবর থেকে রেহাই পাবেন না, প্রতিটি সাধারণ মানুষকে ইউনিয়ন পর্যায়ের সকল কর্মকান্ডের তালিকা ইউনিয়ন বোর্ডের রাখার নিয়ম থাকলেও তাও রাখেন না কোন ইউনিয়ন পরিষদের কর্মচারী কর্মকর্তাগণ, সাধারণ মানুষকে বুঝতেই দেন না একটি ইউনিয়ন মানুষকে কত ধরনের সেবা দিয়ে থাকেন সবকিছু সাধারন মানুষকে বুঝিয়ে দিলে তাদের দুর্নীতি ধরা পড়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা