• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা ও আখচাষিদের মাঝে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা ও আখচাষিদের মাঝে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিকেলে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে জনস্বার্থে নানাবিধ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি আখচাষিদের আর্থিক সহায়তা ও কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে ৩৯ হাজার আখচাষিদের মাঝে ১২ কোটি টাকার বেশি প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। প্রধান মন্ত্রী উপস্থিত বিএনপির সকল নেতা কর্মী ও জনসাধারণ দের এক হয়ে বিএনপির সাথে থাকার আহ্বান জানান।

বাংলাদেশের কৃষকের মুখে হাসি ফোটানো, কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নের প্রত্যয়ে প্রধান মন্ত্রীর এই মহান উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রধান মন্ত্রীর রাজশাহীতে প্রথম আজকের এই জনসভায় বিএনপির স্হায়ী কমিটির একাধিক সদস্য, এমপি এবং মন্ত্রী গণ উপস্থিত ছিলেন এবং তিনারাও গুরুত্বপূর্ণ কথা বলেন। আজকের এই জনসভায় রাজশাহী বিভাগের বিএনপির এমপি গণ, সকল পর্যায়ের নেতা কর্মী গণের উপস্থিতিতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রধান মন্ত্রী কে সরাসরি দেখতে পেয়ে উপস্থিত সকল নেতা কর্মী দের মাঝে নানা উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়। সুশৃঙ্খল ভাবে সকল আলোচনা এবং কাজ শেষ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা