• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে স্বরলিপি সংগীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৮২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে স্বরলিপি সংগীত নিকেতন।

১৮ অক্টোবর (রোববার) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে অংশ নেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ, নিকুঞ্জ মিত্র, সাবরিনা মমতাজ, শাহ সেলিম রেজা ও সাইফুল ইসলাম। তবলায় ছিলেন প্রতুল রায় ও শ্যামল কর্মকার। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক কামাল আহমেদ কমল।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে মন্দির প্রাঙ্গণে।
‘আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি’—এই অঙ্গীকারকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেছে পূজা উদ্‌যাপন কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা