• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

দুর্গাপূজা উপলক্ষে তেঁতুলিয়ার ১০ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান

মোঃ হাবিবুল্লাহ আল হাসান তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: / ৫৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১০টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের উদ্যোগে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে এ অনুদান বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

অনুদান বিতরণকালে সংশ্লিষ্ট পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজক ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বেরও উৎসব। সকলের সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে তেঁতুলিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব হবে।

তারা আরও বলেন,প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ অনুদান পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়ক হবে। এ ধরনের সহযোগিতা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

অনুদান পেয়ে বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অনুদানের অর্থ পূজা আয়োজনের বিভিন্ন কাজে ব্যয় করা হবে। সরকারের পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ।

এদিকে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে তেঁতুলিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা