• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

মরিচের চারায় কৃষকের স্বপ্ন, মৌসুমজুড়ে বাম্পার ফলনের আশা

খালিদ হাসান (মিলু) / ৪২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আগামী মৌসুমে মরিচের ভালো ফলন ও চড়া দাম পাওয়ার আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় মরিচ চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে জমি প্রস্তুত করতে পারায় এবার মরিচ চাষে ব্যাপক সাফল্য আসবে বলে আশা প্রকাশ করছেন তারা।

​ বিস্তীর্ণ খেতজুড়ে সাড়িবদ্ধভাবে মরিচের চারা রোপণ করা হয়েছে। প্রতিটি চারার সুরক্ষায় ও তা যেন বাতাসে নুয়ে না পড়ে, সে জন্য সুনির্দিষ্ট দূরত্বে কাঠি বা বাঁশের খুঁটি পু পুঁতে যত্ন নেওয়া হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, চারা রোপণের এই প্রারম্ভিক পর্যায়ে নিবিড় যত্ন নিতে হয়। সঠিক সেচ, সার প্রয়োগ এবং নিয়মিত আগাছা পরিষ্কারের মাধ্যমে গাছের বৃদ্ধি নিশ্চিত করা হচ্ছে। গাছে ফুল ও ফল আসার আগ পর্যন্ত এই পরিচর্যা অব্যাহত থাকবে।  

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও ভালো জমিতে মরিচ চাষের প্রস্তুতি চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক উপায়ে রোগবালাই প্রতিরোধ করতে পারলে এ বছর মরিচের বাম্পার ফলন সম্ভব হবে, যা স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা