*সৃষ্টির অপরুপ মেলা*
✍️*রচনায় / কলমে*:
🌹*এস এম আবদুল বারেক*
– মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি।
♦️হে মহান স্রষ্টা দয়াময় মাওলা,
আপনার কুদরতে সাজানো অপরূপ লীলা।
তোমার প্রিয়তম হাবীবের উসিলায়, হে পরওয়ারদিগার,
এত সুন্দর ধরণি দিলেন- দিলেন কী অপরূপ উপহার!
♦️নীল আকাশের বুকে যখন সাদা মেঘেরা ভাসে,
সবুজ পাতার ফাঁকে ফাঁকে সোনালী রোদ হাসে।
সাগরের বুক চিরে সূর্য উঠে_রাঙায় সারা বেলা,
পাখির গানে হৃদয় ভরে—কী মধুর এই খেলা!
♦️পাহাড়, সাগর, বন-বনানী, ফুলের মিষ্টি ঘ্রাণ,
চাঁদের আলো, তারার মেলা—জুড়িয়ে দেয় প্রাণ। যতই দেখি, ততই যেন দেখার সাধ বাড়ে,
আপনার প্রেমে মনটা আমার অজানাতে-ই উড়ে।
♦️নীরব নদীর কলতানে কত কথা হয় !
ফোটা ফুলের সুগন্ধিতে প্রেমের ছোঁয়া বয়।
ফোটা ফোঁটা শিশির মাঝে রহমতেরই দোলা,
গুনগুনিয়ে মৌমাছিরা বলে ইয়া রাসুলুল্লাহ।
♦️যা দিয়েছেন, তা-ই তো প্রভু, ভাবনারও অতীত, আপনার দয়ার সাগর যেন অনন্ত অসীম।
কোন সে নূরের জগৎ রেখেছেন, কোন সে শান্তির দ্বার,
আর কী অপরূপ পুরস্কার রেখেছেন, দয়াময় পরওয়ারদিগার!
♦️জানিনা এখনো মাওলা আমার, কত অজানা দান,
কী অপরূপ সৌন্দর্যে ভরবে আখিরাতের প্রাণ। দুনিয়ার এই রূপ যদি হয় আপনার দানের কণা, জান্নাতের সেই সৌন্দর্য কেমন—ভাবনার নেই সীমানা!
♦️পরম স্রষ্টা, আপনার রহমতে রাখুন মোদের ঘিরে,
প্রিয়নবীর প্রাণাধিক প্রেম, দিন হৃদয়জুড়ে।
ঈমান নিয়ে জীবন কাটুক, ঈমান নিয়ে মরণ,
আপনি ও আপনার হাবীবের সন্তুষ্টি হোক জীবনের সর্বোচ্চ স্মরণ।
♦️হে দয়াময়, হে রহমান, হে প্রাণের মাওলা,
আপনি ছাড়া কে আছে মোর তরানেওয়ালা।
সৃষ্টি উৎস আপনারি নূর আমার প্রাণাধিক প্রিয়,
যার উসিলায় এই তরী খান পারে লাগায়ো।
♦️প্রাণাধিক প্রিয়নবীর উসিলায় একি করিলেন দান।
যার আলোতে ধন্য হল আমাদের মনপ্রাণ।
সুবহানাল্লাহ ওয়া রাসুলিহিল করিম শুকরিয়া হাজার কোটি,
আপনি হলেন স্রষ্টা আমার প্রিয়নবী জীবন-জিন্দেগীর খুটি।
✍️রচনায় / কলমে:
🌹এস এম আবদুল বারেক
✍️লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক