• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে মানিকগঞ্জে মানবাধিকার জোটের সভা

আজহার হোসেন / ৬৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানিকগঞ্জ আইটি একাডেমিতে সম্মিলিত মানবাধিকার জোটের মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্পাদকমণ্ডলীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মির্জা তানজিনা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মঈন বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, আইন ও বিচারবিষয়ক সম্পাদক সাংবাদিক আবুল হোসেন এলএলবি, সহসভাপতি মোহাম্মদ আওলাত হোসেন ও মাসুদুল ইসলাম,সহসভাপতি সাবিনা ইয়াসমিন, ডাক্তার সাইদা ইয়াসম, দপ্তর সম্পাদক সুইটি সুলতানা, কোষাধ্যক্ষ লিজা খানম অন্তরা এবং বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্মিলিত মানবাধিকার জোটের মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানানো হয়।

সভা শেষে উপস্থিত সদস্যদের নিয়ে কেক কাটা হয় এবং তাঁদের আপ্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা