• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আব্দুল লতিফ সরকার, লালমনিরহাট প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ। পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ফোর্সের পাশাপাশি বিশেষ প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।
আদিতমারী থানা ​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবেন। নিরাপত্তার বিশেষ অংশ হিসেবে এবার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের গায়ে থাকছে ‘বডি অন ক্যামেরা’। এই ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক রেকর্ড করা হবে এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি তদারকি করা সম্ভব হবে।

​এছাড়া মণ্ডপ এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হচ্ছে। বড় বড় মণ্ডপে ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হতে পারে।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের বিশেষ মোবাইল টিম, কুইক রেসপন্স টিম এবং বিশেষ ফোর্স।
​
​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দময়, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। একই সাথে যেকোনো ধরনের শঙ্কা বা জরুরি প্রয়োজনে স্থানীয় পুলিশ স্টেশন বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা