• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

পঞ্চগড়ের বোদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র (শাড়ি) বিতরণ

মোঃ আবু তালেব, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি; / ৪২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাসাইনগড় এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।

​সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এবং পারস্পরিক সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী দিলরেজা ফেরদৌস চিন্ময়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে পূজার উপহার হিসেবে শাড়ি তুলে দেন দিলরেজা ফেরদৌস চিন্ময়। এ সময় তিনি বলেন, “উৎসব কোনো একক সম্প্রদায়ের নয়, উৎসব সবার। দুর্গাপূজার আনন্দ যেন সমাজের প্রতিটি ঘরে পৌঁছে যায় এবং আমাদের মধ্যকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যেন আরও সুদৃঢ় হয়, সেই লক্ষ্যেই আমাদের এই সামাজিক উদ্যোগ।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোঃ সোহেল রানা। এছাড়াও বোদা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​বস্ত্র পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী বিএনপির এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা