• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

ইবিতে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত

আব্দুল হালিম ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি; / ৪৬ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

এ সময় সংগঠনটির পরিচালক আবু তামিমের সভাপতিত্বে ও সোয়াইব আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, আল-ইমান দাওয়াহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল মামুন, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. আকতার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান।

এছাড়া সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ আলী, ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, বৃত্তি পরীক্ষায় শৈলকূপা ও ইবি থানার প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে চতুর্থ থেকে নবম শ্রেণির ৩৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে সংগঠনটি।

সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, ‘আমাদের সকলের মধ্যে দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমী হতে হবে। অনেকে বিভিন্নভাবে আমাদের লক্ষ্যচূত করার চেষ্টা করবে। মাদক কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে। পিতা-মাতার উচিত সন্তানের খোঁজ-খবর রাখা।’

তিনি আরও বলেন, ‘সন্তানদের সুশিক্ষার মাধ্যমে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা সম্পন্ন মানুষ একটি সুন্দর দেশ উপহার দিতে পারেন। এক্ষেত্রে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। তাই, আমাদের উচিত সন্তানের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা