• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

সিলেটের বুধিগাঁওয়ে একই গ্রাম থেকে উদাও অন্তত ২০টি পানি তোলার পাম্প আতঙ্কে পুরো গ্রাম বাসি

খালিদ হাসান (মিলু) সিলেট জেলা প্রতিনিধি; / ৬৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিলেটের বুধিগাঁও হাওড় সংলগ্ন এলাকায় বসতবাড়ির গৃহস্থালি ব্যবহারের পানির মোটর চুরির হিড়িক পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারি নদী থেকে বাসা-বাড়িতে পানি সেচ ও সরবরাহের কাজে ব্যবহৃত অন্তত ২০টি পানির পাম্প বা মোটর সম্প্রতি চুরি হয়ে গেছে। রাতের আঁধার নামলেই সংঘবদ্ধ চোরচক্র নদীপাড়ে স্থাপন করা এসব পানির মোটর কেটে বা খুলে নিয়ে চম্পট দিচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা তাদের বাসা-বাড়িতে দৈনন্দিন ব্যবহারের পানি তোলার জন্য সারি নদীর পাড়ে ইলেকট্রিক ওয়াটার পাম্প/পানির মোটর বসিয়ে থাকেন। তবে সম্প্রতি সুযোগ বুঝে রাতের বেলায় দুষ্কৃতকারীরা একের পর এক পানির মোটর চুরি করে নিয়ে যাচ্ছে। একই গ্রাম থেকে এতগুলো পাম্প চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও চরম দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে।
​মোটরগুলো চুরি হয়ে যাওয়ায় দৈনন্দিন সুপেয় ও গৃহস্থালি কাজের পানি ব্যবহার চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। এ অবস্থায় চুরি হওয়া পাম্পগুলো উদ্ধার ও সংঘবদ্ধ চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং নদীপাড় ও হাওড় এলাকায় নৈশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা