দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে জমির দলিল, বায়নাপত্র ও মহামূল্যবান স্থায়ী রেকর্ড তৈরির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় দায়িত্ব পালন করছেন নকলনবিশেরা। কিন্তু রাষ্ট্রের এই গুরুদায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা সত্ত্বেও ১৬ হাজারেরও বেশি এই কর্মীর জীবন কাটছে চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবেতর অবস্থার মধ্য দিয়ে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্যহীন মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা মাসিক আয়ে তাঁদের সংসার চালানো এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান শ্রমবাজারের বাস্তবতায় যেখানে একজন দিনমজুর, ফেরিওয়ালা কিংবা রিকশাচালকও মাস শেষে অনায়াসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন, সেখানে শিক্ষিত ও দক্ষ নকলনবিশদের মাসিক আয় ৮-১০ হাজার টাকার বৃত্তেই বন্দি। এই পেশার সঙ্গে জড়িত মানুষেরা জানান, তাঁদের আয়ের কোনো স্থায়ী বা নিশ্চিত ভিত্তি নেই। কোনো প্রকার উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা বা চাকরির স্থায়িত্ব না থাকায় তাঁদের জীবনযাপন প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে পড়ে।
নকলনবিশদের এই দুরবস্থার করুণ চিত্র তুলে ধরতে গিয়ে অনেকেই আক্ষেপ করে বলেন, “দুই দিন কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না।” অথচ দেশের ভূমি ব্যবস্থাপনা ও দলিল নিবন্ধনের মতো অতি প্রয়োজনীয় খাতে তাঁরা প্রতিনিয়ত মেধা ও শ্রম দিয়ে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে বঞ্চনা ও অবহেলার শিকার এই কর্মীরা তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে মূলত দুটি প্রধান দাবি তুলে ধরেছেন:
নকলনবিশদের এই মর্মস্পর্শী দুঃখদুর্দশার কথা সম্প্রতি রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বর্তমান আইনমন্ত্রী মহোদয়ের নিকট তুলে ধরা হয়েছিল। সেসময় তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি শোনেন, নিজের ডায়েরিতে নোট করেন এবং তাঁর বক্তব্যেও বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা করেন।
এই ঘটনার পর থেকে দেশের ১৬ হাজার নকলনবিশ ভাইবোন ও তাঁদের পরিবার নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। তাঁদের দৃঢ় বিশ্বাস, বর্তমান জনবান্ধব সরকার ও আইনমন্ত্রী মহোদয় খুব দ্রুতই এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘদিনের কষ্ট ও বঞ্চনার অবসান ঘটিয়ে একটি যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সূত্র মাসুদ রানা
সাব-রেজিষ্টার,বেলকুচি, সিরাজগঞ্জ