• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

পরশুরামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি সবীর আহমেদ ভূঁইয়া ফোরকান / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর পরশুরামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব আহমেদ, পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্যসচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন এবং পরশুরাম ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজসহ ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বন্যাসহ বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে পরিবার থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জানা থাকলে এবং আগাম প্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা