• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

পঞ্চগড়ে রাতের আঁধারে সার পাচার, ১২০ বস্তা সার ও ট্রাক্টর জব্দ

মোঃ আবু তালেব, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি; / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের বোদায় রাতের আঁধারে সরকারি সার অন্য উপজেলায় নেওয়ার সময় ১২০ বস্তা সার ও একটি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করেছে স্থানীয় জনতা ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর ডিলারশিপ বাতিলের জন্য জেলা কমিটির কাছে আবেদন করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

গত সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বোদা পৌরসভার আটোয়ারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোদা পৌরসভার নিবন্ধিত সরকারি সার ডিলার মেসার্স নুরনবী মজুমদারের গোডাউন থেকে সারবোঝাই মাহিন্দ্র ট্রাক্টরটি পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার উদ্দেশে রওনা হয়। গভীর রাতে সার পরিবহনের বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা গাড়িটির পথরোধ করেন। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২০ বস্তা সার ও গাড়িটি জব্দ করে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম জানান, সরকারি সার এক এলাকা থেকে অন্য এলাকায় অবৈধভাবে পাচার করা বেআইনি। এ ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলের জন্য জেলা কমিটির কাছে আবেদন করা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, রাতের আঁধারে সরকারি সার অন্য উপজেলায় নেওয়ার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা