• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, অধিকার সুরক্ষায় গুরুত্বারোপ

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আল আমিন,শেরপুর প্রতিনিধি:

জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি, কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ্‌ আরিফা সিদ্দিকা, বিশিষ্ট সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়া এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপদ শৈশব নিশ্চিত করা, শিক্ষা ও পুষ্টির সুযোগ বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ ও নিরাপদভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তাঁরা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা