• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার; / ৫৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, সংরক্ষিত আসনের ৪,৫,৬,সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির (নাঈম),বক্তারপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ আশরাফ (নাহিদ) সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ফ্যামিলি কার্ড হলো বাংলাদশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচী। এই কর্মসূচীর মাধ্যমে দরিদ্র ও নিন্ম আয়ের পরিবারগুলোকে একক ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় আজ থেকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেরুয়া গ্রামে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীগণ বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা