• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা শাহজাহান মেম্বারকে গ্রেপ্তার

জুনায়েদ হোসাইন  / ৮৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা শাহজাহান মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা-পুলিশ শাহজাহান মেম্বারকে আটক করে। পরে তাঁকে লক্ষ্মীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর লক্ষ্মীপুর সদর মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুরে নিয়ে আসে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহজাহান মেম্বার এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সোনাইমুড়ীতে তাঁর এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি সেখানে যান। ওই বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানা-পুলিশ তাঁকে আটক করে।

পরে নোয়াখালী জেলা পুলিশ বিষয়টি লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে জানায়। এরপর লক্ষ্মীপুর সদর মডেল থানা-পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, শাহজাহান মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা