• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

মানিকগঞ্জে এলপিজির দাম নিয়ে সংকট, ডিসির হস্তক্ষেপ চাইলেন ব্যবসায়ীরা

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৬৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মানিকগঞ্জের গ্যাস ব্যবসায়ীরা। পরিবহন ব্যয়, শ্রমিকের মজুরিসহ আনুষঙ্গিক খরচের কারণে নির্ধারিত দামে গ্যাস বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাঁদের। এ পরিস্থিতিতে সংকট নিরসনে জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ এবং জেলা এলপিজি পরিবেশক সমিতির সভাপতি মো. লোকমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া।
ব্যবসায়ীরা জানান, সরবরাহ পর্যায়ে বেশি দামে এলপিজি কিনতে হলে বিইআরসির নির্ধারিত মূল্যে তা বিক্রি করা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে পরিবহন ও শ্রমিকের মজুরিসহ অন্যান্য ব্যয় যুক্ত হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা এলপিজি পরিবেশক সমিতির নেতারা। সভায় তাঁরা এলপিজি ব্যবসার বিদ্যমান সমস্যা তুলে ধরে সংকট নিরসনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা