• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

স্মৃতিতে আনোয়ারুল হক আনোয়ার পুনঃতদন্তের দাবি ঘিরে নতুন আলো

এস এম সায়েম হোসেন / ৮১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সময়টা ১৯৯৮ সালের ৯ অক্টোবর, আজ থেকে প্রায় ২৮ বছর আগে জামালপুর শহরে রাজনৈতিক প্রতিহিংসার জেরে মর্মান্তিকভাবে তৎকালীন বুড়ি মা দোকানের মোড়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ারকে।

রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ জামালপুর পৌরসভায় পরিকল্পিতভাবে এমন নৃশংস খুনের ঘটনা তখনকার সময় বেশ আলোচনার জন্ম দেয় জামালপুরবাসীর মনে। কথিত খুনীদের ফাঁসীর দাবীতে দেয়াল লিখন ও পোষ্টারে পূর্ণ হয়ে যায় শহরের প্রধান রাস্তা ও অলিগলি।

কথিত আছে রাজনৈতিক ফায়দা লুটতে উক্ত মামলায় বিচারের নামে হয়েছে প্রহসন।

জামালপুরবাসী আজোও এই মর্মান্তিক হত্যাকান্ডের বিচারের পুন:তদন্তের দাবী রাখে বলেই জানা যাচ্ছে।

প্র‍য়াত আনোয়ারুল হক আনোয়ার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। উনার পরিবার এখনো সেই হত্যাকান্ডের প্রহসনের বিচারের ভার বয়ে বেড়ালেও ভয়ে মুখ খুলতে চায় না বলেই শুনা যায়। তবে জামালপুরবাসীর বিশেষ করে নতুন প্রজন্মের কাছে সেইদিনের ঘটনার প্রকৃত সত্য নতুন করে আবার জনসম্মুখে প্রকাশিত হোক এই কামনা সকলের।

মহান আল্লাহ নৃশংসভাবে খুনের শিকার আনোয়ারুল হক আনোয়ারের বিদেহী আত্নার প্রতি শান্তি প্রদান করুন এবং ভবিষ্যতে যেন রাজনৈতিক স্বার্থের জেরে এমন জঘন্য ঘটনা আর না ঘটে এই আশা জামালপুরবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা