• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

শেরপুরে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে মন্ত্রীর মতবিনিময়, ক্ষতিগ্রস্তদের চেক ও স্বেচ্ছাসেবীদের উপকরণ বিতরণ

আল আমিন, শেরপুর প্রতিনিধি: / ৬২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শেরপুরে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির আক্রমণ ও ক্ষয়ক্ষতি কমানো এবং মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।

শনিবার (১০ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক এবং ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী এবং হাতি সংরক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় মানুষ-হাতি দ্বন্দ্বের কারণ চিহ্নিত করা, বন্যহাতির আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ, হাতির আক্রমণ থেকে মানুষের জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মানুষ ও বন্যহাতির মধ্যে সংঘাত কমাতে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, হাতির আবাসস্থল সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। পাশাপাশি হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

সভায় শেরপুর জেলার পর্যটন সম্ভাবনা নিয়েও গুরুত্ব দেওয়া হয়। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী স্বেচ্ছাসেবীদের মধ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কার্যকর পদক্ষেপ, জনসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শেরপুরে মানুষ-হাতি দ্বন্দ্ব কমবে। একই সঙ্গে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সুরক্ষিত থাকবে বন্যপ্রাণী, বন ও প্রাকৃতিক পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা