বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের বগুড়া জেলা ও মহানগর কমিটির সম্মেলন সফল করার লক্ষ্যে প্রতিনিধি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের পদোন্নতি, বদলি এবং ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে প্রতিনিধিত্বের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. হাফিজার রহমানের আমন্ত্রণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহারুল ইসলাম শফিক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক অবসর সুবিধা বোর্ডের সদস্য মো. আজিজুল হক রাজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সচিব মো. মনজুরুল মোস্তফা মুন্ন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের বগুড়া মহানগর কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সচিব মো. জহুরুল ইসলাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ.বি.এম. মাসুদ রানা মাসুম, মো. রায়হানুল হক রনি, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মো. রাব্বিন হোসেন, ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সিনহা মো. এমরান হোসেন ফরহাদ এবং সিনিয়র সহসভাপতি ও শোলাগাড়ী দাখিল মাদ্রাসার সভাপতি মো. নুর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের বগুড়া জেলা শাখার সভাপতি মো. আমিনুর রহমান, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী বগুড়া জেলা শাখার সদস্যসচিব মো. আব্দুল ওয়াহাব এবং ফেডারেশনের শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. ফজলুল বারী বাদশা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী, চল্লিশছাত্র দাখিল মাদ্রাসার সুপার মো. হযরত আলী এবং রায়য়ান মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. এমরান হোসেন।
সমাবেশের আয়োজনে ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হোসেনসহ মো. আব্দুল হাই, মো. কোরবান আলী, মো. আব্দুস সালাম, মো. মাসুম, মো. মুকুল মিয়া, মো. খোরশেদ আলম ও মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. হাফিজার রহমান।
সমাবেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের পদোন্নতি ও বদলির সুযোগ সৃষ্টি এবং ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে তাঁদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়। কর্মচারীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এসব দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন আয়োজকেরা।