• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

সরওয়ার কামাল, কক্সবাজার প্রতিনিধি; / ৮৬ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সকালে

​উখিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। এছাড়া সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
​কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ড বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহের ওপরই এই কর্মসূচির সফলতা নির্ভর করছে। কোনো যোগ্য পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে এবং স্বচ্ছতা বজায় থাকে, সে বিষয়ে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, “ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে একদম তৃণমূলের প্রান্তিক ও প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে নিরপেক্ষ ও নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে হবে।”

​কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করার সময় অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা