জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দুর্গাপুর নগরপাড়া গ্রামে বিয়ের দাবিতে এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী লাকী আক্তারের অনশনকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার তিনি একই এলাকার প্রবাসফেরত নাসির উদ্দীন হাবুর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাবুর বাড়ির দরজায় তালা ঝুলছে এবং বাড়িতে কেউ নেই। ওই গৃহবধূকে ঘিরে ভিড় করেন স্থানীয়রা।
অনশনরত লাকীর দাবি, হাবুর সঙ্গে তার পরিচয় মাত্র এক সপ্তাহের। এর মধ্যে জোরপূর্বক একবার শারীরিক সম্পর্ক হয়েছে। এ বিষয়ে হাবুর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ অক্টোবর রাত থেকে বিষয়টি নিয়ে দেনদরবার চলছিল। এক পর্যায়ে হাবু বিয়েতে রাজি হলেও পরদিন সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
এলাকাবাসীর দাবি, বিষয়টির সম্মানজনক সমাধান হওয়া প্রয়োজন।