গাজী নুরুল হক শাহ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
১নং শশদী ইউনিয়নে অবস্থিত ” সরিষাদি সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫,বি১ বাংলাদেশের দুটি ক্লাব ” লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরী ” এবং ” লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট ” এর উদ্যোগে ফেনী জেলার শশদী ইউনিয়নে একটি বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫,বি১ বাংলাদেশের সম্মানিত জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান এম জে এফ। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫,বি১ বাংলাদেশের সম্মানিত নিও ভয়েস চেয়ারপারসন লায়ন নূরে জান্নাত রুমা,জোন চেয়ারপারসন লায়ন হেলাল উদ্দিন , জোন চেয়ারপারসন লায়ন মির হোসেন রাসেল , পাবলিক রিলেশন চেয়ারপারসন লায়ন আশফাক আহম্মেদ চৌধুরী সহ অত্র এলাকার বিভিন্ন সুনামধন্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ঢাকার লায়ন্স হাসপাতাল থেকে আগত ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় ৫০০ রোগীর চোখ পরিক্ষা করে ওষুধ এবং চশমা প্রদান করা হয়েছে এবং প্রায় ৫০ জন রোগীকে ছানি অপারেশন এর জন্য নির্বাচন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন মির হোসেন রাসেল এবং লায়ন আশফাক আহম্মেদ চৌধুরী