• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মহেশখালীতে স্বাস্থ্যসেবার মান যাচাই করলেন যুগ্মসচিব সাইদুজ্জামান

সারওয়ার কামাল / ৪০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রকল্প বাস্তবায়ন-১ শাখা) যুগ্মসচিব মো. সাইদুজ্জামান।

৭ অক্টোবর সরেজমিনে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনকালে যুগ্মসচিব আইসো (ISO) প্রকল্পের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি যাচাই করেন। বিশেষ করে সিজারিয়ান অপারেশন, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিষয়ে তিনি খোঁজখবর নেন।

এছাড়া তিনি হাসপাতালের নিউবর্ন স্ট্যাবিলাইজেশন ইউনিট (NSU), ক্যাঙ্গারু মাদার কেয়ার (KMC), সিভিয়ার একিউট ম্যালনিউট্রিশন (SAM) ওয়ার্ড এবং জেনারেল সার্জারি বিভাগ পরিদর্শন করেন। এসব বিভাগের চলমান সেবা কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আজমল হুদা, ডেন্টাল সার্জন ডা. মো. সুজা উদ্দীন ফারুক সোহান, মনির বিন সুলতানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।

পরিদর্শন শেষে যুগ্মসচিব মো. সাইদুজ্জামান মহেশখালীর সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা