আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালন উপলক্ষে আজকের প্রতিপাদ্য ছিল “দীর্ঘ জীবনে নতুন ভাবনা।
আজ ১লা অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। জ
১লা অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
অ্যাডভোকেট আ, তা,ম,জহির আলম খানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত অভিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ জেলা প্রবীণ হিতৈষী সংঘের আলোচনা সভা।
এর পূর্বে জেলা প্রশাসক কার্যালয় হইতে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের
করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা প্রবীণ হিতষী সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম ইন্সপেক্টর পুলিশ, মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়। মোঃ মাইনুদ্দিন সাবেক সভাপতি প্রবীণ হিতষী সংঘ, মানিকগঞ্জ। আব্দুল বাতেন উপ-পরিচালক সমাজসেবা কার্যালয়ের মানিকগঞ্জ। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ উর্মিলা রায়, মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস, সভাপতি মানিকগঞ্জ প্রেস ক্লাব, ইন্তাজ আলী প্রতিবন্ধী সংগঠনের নির্বাহী পরিচালক মানিকগঞ্জ, সিনিয়র এডভোকেট মোকসেদুর রহমানসহ আরো অনেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, প্রতিবন্ধী সহ সুশীল সমাডজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন দিবসটির মূল বার্তা—প্রবীণরা কোনো বোঝা নন; তাঁদের অভিজ্ঞতা ও অবদান সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের জন্য মর্যাদাপূর্ণ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নিশ্চিত করাই একটি মানবিক সমাজের দায়িত্ব।আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের প্রবীণ। তাই প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাঁদের জন্য নয়, একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ অংশ।
দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরো বলেন প্রবীণদের সুস্থ ও সক্রিয় জীবন যাপনের সুযোগ তৈরি করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, শারীরিক ব্যায়াম, মানসিক প্রশান্তি এবং পরিবার-পরিজনের সঙ্গে আন্তরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তাঁদের জন্য নিরাপদ পরিবেশ ও সামাজিক অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন।
আলোচনা সভা শেষে যে সকল প্রবীণরা মৃত্যুবরণ করেছেন, অনেকে অসুস্থ আছেন সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়।