• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এর যৌথ উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা প্রস্তাব প্রশাসক এর নিকট হস্তান্তর

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আওতায় ইউরালা কাউন্সিল অস্ট্রেলিয়া, নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের যৌথ গবেষণা প্রস্তাব বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট হস্তান্তর ।

২৯ সেপ্টেম্বর বেলা ১.০০ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবারেশনের আওতায় ইউরালা কাউন্সিল অস্ট্রেলিয়া, নিউ ইংল্যান্ড ইউনিভারসিটি অস্ট্রেলিয়া এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে যৌথ গবেষণা প্রস্তাব বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এর নিকট হস্তান্তর করা হয়েছে । অস্ট্রেলিয়ান কোম্পানি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য রিসাইকেলিং এর বিষয়ে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য যে, প্রস্তাবিত গবেষণা প্রকল্পটির প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ও অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া। প্রকল্পটির প্রজেক্ট মেম্বার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস ইউজিসি বাই ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্ট এর প্রজেক্ট মেম্বার এবং স্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

উল্লেখ্য যে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্বভার গ্রহণের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অবস্থান দেশীয় ও আন্তর্জাতিক রেঙ্কিং এ উন্নীতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা