• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

জাতীয়করণের অপেক্ষায় শতবর্ষী এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদ্রাসা

জাহিদুল ইসলাম খন্দকার মাদারীপুর জেলা প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ‘এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদ্রাসা’। প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলে দ্বীনি ও সাধারণ শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ পথচলায় বহু গুণী ও আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে মাদ্রাসাটি স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। তবে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বহন করলেও প্রতিষ্ঠানটি আজও জাতীয়করণের (সরকারি) অপেক্ষায় দিন গুনছে।

​বর্তমানে মাদ্রাসাটি সুপার মোঃ এমদাদুল হক খানের যোগ্য পরিচালনায় অত্যন্ত সুশৃঙ্খল ও সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক ও কর্মচারীদের সার্বিক আন্তরিকতা ও প্রচেষ্টায় দিন দিন শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
​মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিচালনায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন— মোঃ আবুল বাশার মিয়া, উজ্জ্বল ভক্ত, মুহাম্মাদ সোহায়েল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাহিদুল ইসলাম, এনায়েত হোসেন, হোসনেয়ারা আক্তার, মোঃ সিরাজুল ইসলাম, সালেকুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম (২), মোঃ হান্নান মিয়া, মোসাঃ জমিলা, মোঃ মশিউর রহমান এবং হাসিবা।
​স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকরা জানান, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক দ্বীনি শিক্ষাপীঠটি শতবর্ষ পার করলেও কাঙ্ক্ষিত সরকারি সুবিধা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটিকে দ্রুত জাতীয়করণ করা হলে এ অঞ্চলের দরিদ্র ও সাধারণ শিক্ষার্থীরা আরও ভালো সুবিধা পাবে এবং শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে। শতবর্ষী এই মাদ্রাসাটিকে অবিলম্বে জাতীয়করণের আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষক,শিক্ষার্থী ও বৃহত্তর এনা‌য়েতনগর বাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা