সাব্বির আহমেদ,পরশুরাম প্রতিনিধি:
আগামী ১ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরশুরাম সফরকে ঘিরে আয়োজিত স্বাগত মিছিলে বক্তব্য দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। তিনি বলেন, ইতিহাসের অংশ হতে চাইলে আগামী ১ অক্টোবর অনুষ্ঠানস্থলে সবাইকে অংশগ্রহণ করতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পরশুরাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলের সভাপতিত্বে ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, পৌর বিএনপি আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ, সহ ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখে।
আবু তালেব বলেন, “আমরা তারেক রহমানের কাছে পরশুরামে একটি মিনি স্টেডিয়াম, ফেনী জেলায় একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পরশুরাম উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং পরশুরামে পুনরায় রেললাইন চালুর দাবি জানাব।”
তিনি আরও বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে পরশুরাম ও ফেনীর মানুষের শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। উপজেলা ছাত্রদলের হোসেন পাফুলের সভাপতি কে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কামরুল হাসান সচিব কামরুল হাসান চৌধুরী
উল্লেখ্য, আগামী ১ অক্টোবর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে পরশুরামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিছিল ও আলোচনা সভায় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর পরশুরাম সফরকে ঘিরে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়ার কথা জানান। এ সময় পুরো এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ছবির ক্যাপশন: ১ অক্টোবর তারেক রহমানের পরশুরাম আগমন উপলক্ষে পরশুরাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।