• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

মাদারীপুরে স্কুল প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ এক কিশোর আটক

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জাহিদুল ইসলাম খন্দকার, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
​রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে। আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
​পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন।
​তবে রোববার স্কুল ছুটির পর পূর্বের ওই ঘটনার জের ধরে মিনহাজের ওপর কয়েকজনের হামলার অভিযোগ ওঠে। এ সময় তার চিৎকার শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
​পুলিশ ঘটনাস্থল থেকে তাহসিন সিকদারকে দেশীয় অস্ত্রসহ আটক করে। তবে হামলার অভিযোগ ও ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
​মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “স্কুল ও কলেজের ভেতরে হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা