• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

বেতাগীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সৌরভ,বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বরগুনার বেতাগীতে আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত জেলায় ৫০০টি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে বেতাগী উপজেলায় ২৫০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বেতাগী-পটুয়াখালী আঞ্চলিক সড়কের বাসন্ডা এলাকায় এবং ২৫ নম্বর বাসন্ডা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়। সড়কের পাশে ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের ফলে স্থানীয় পরিবেশ আরও সবুজ ও নান্দনিক হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রশিক্ষক মো. জুয়েল রানা, ভিডিপি দলনেতা অলি আহমেদ, সুকদেব হাওলাদার, কামরুজ্জামান টিটু, আনসার কমান্ডার মো. মজিবর রহমান, মো. মাইনুল ইসলাম, দলনেত্রী মোসা. নাছিমা বেগম, মোসা. হালিমা, শিলা রানী, ফরিদা পারভীনসহ আনসার ও ভিডিপির সদস্যরা।

এ কর্মসূচিতে সঞ্জীবন পাইলটিং প্রকল্পের প্লাটুনভুক্ত সদস্য এবং আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা