• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

তেওতা-বালিয়াটি নিয়ে মানিকগঞ্জে পর্যটন বিকাশের নতুন ভাবনা

আজহার হোসেন / ৩০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ি ও সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার নদীতীরবর্তী এলাকাগুলোতে পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকালে মানিকগঞ্জে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার এবং ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি রিপন নাগ।

বক্তারা বলেন, মানিকগঞ্জে ঐতিহাসিক স্থাপনা, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যসহ পর্যটনের জন্য সম্ভাবনাময় বিভিন্ন স্থান রয়েছে। বিশেষ করে তেওতা জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি এবং জেলার অভ্যন্তরীণ নদীতীরবর্তী এলাকাগুলোকে পরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে জেলার পর্যটন খাত আরও বিকশিত হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা আরও বলেন, পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এজন্য সম্ভাবনাময় পর্যটন স্পটগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা ও প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা