• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

শিবগঞ্জের ধাইনগরে জলাবদ্ধতা নিরসনে ৪০০ ফুট ড্রেন, নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমানের

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার মো আব্দুল্লার পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নের বালুটুংগি গ্রামে জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪০০ ফুট দীর্ঘ ড্রেন নির্মাণ করা হয়েছে। কালুর বাড়ি থেকে বালুটুংগি গোরস্থান পর্যন্ত নির্মিত ড্রেনটির উদ্বোধন করেন ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী **মতিউর রহমান**।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে শিশু, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হতো। নতুন ড্রেন নির্মাণের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ায় এই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও মতিউর রহমানকে সক্রিয়ভাবে দেখা গেছে। এর মধ্যে মহেশপুর গ্রামে কুকুরের কামড়ে আহত কয়েকজনকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্ন স্থানে ভরাট রাস্তা সংস্কারে সহযোগিতা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করার বিষয়গুলো উল্লেখ করেন স্থানীয়রা।

এ ছাড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মতিউর রহমান সহযোগিতা করে আসছেন বলেও স্থানীয়দের দাবি।

ড্রেন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, আব্দুল করিমসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের জানান, নির্মিত ড্রেনটির নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি এলাকার অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি আরো অন্যান্য কাজেও নিরলস ভাবে কাজ করছেন, আগামীতে ১৪ নং ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মতিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা