• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

বেনাপোল সীমান্তে মদ-শাড়ি-কসমেটিক্সসহ ৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

Reporter Name / ৯৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সেলিম রেজা তাজ, বেনাপোল,যশোর:

যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা মূল্যের বিদেশি মদ, শাড়ি, থ্রি-পিস, কম্বল, জিরা, ফুচকা, কিসমিস ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
‎
‎আটক মালামালের মধ্যে রয়েছে—২ বোতল বিদেশি মদ, ৬১টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১ কেজি জিরা, ২ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ৩১৬টি কসমেটিক্স সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎তিনি জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা