• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

নদী খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদের

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল হামিদ মিয়া,বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর )সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, খাল খননের কাজ চলমান রয়েছে। বড়াল পুনঃখননের ৪২৮ কোটি টাকার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। বড়ালকে বাঁচাতে হলে ক্ষতিকর বিষয়গুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ তৎপর হলে তিনি যে কোন ধরনের সহযোগিতা করবেন।

অবৈধ দখলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ নিধন না করার আহ্বান জানান তিনি এবং একই সাথে পুকুর খনন বন্ধের বিষয়েও গুরুত্বারোপ করেন।

সভায় আলোচনাকালে বক্তারা বলেন, এক সময় বড়াল নদী ছিল বাঘার ফুসফুস। বড় বড় নৌকা চলতো, কৃষকের জমিতে পানি যেত, জীবিকা চলতো। বিশেষ করে আড়ানী বাজার সংলগ্ন বড়ালকে কেন্দ্র করে রমরমা ব্যবসা-বাণিজ্য ছিল। বড়ালেই ধরা পড়তো জাতীয় ইলিশ মাছ। সেই নদী আজ দখল ও দূষণে মৃতপ্রায়। পলিথিন, বর্জ্য ও অবৈধ দখলে নদীটি হারিয়ে যেতে বসেছে। নির্বিচারে গাছ কাটা ও পদ্মার তলদেশ থেকে বালি উত্তোলনের ফলে পদ্মার ভাঙন ও জলবায়ু পরিবর্তনে ফসল ও স্বাস্থ্য সবই হুমকির মুখে পড়েছে। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় এমপির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় বড়াল নদী রক্ষায় পুনঃখনন ও অবৈধ দখল থেকে উদ্ধারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বাপা উপজেলা কমিটির সভাপতি ড. আব্দুস সালাম লাভলু।
বাপার বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা ,অধ্যাপক সাইফুল ইসলাম, শিক্ষক বাবুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান, সেলিনা আক্তার শাপলা, বাপা বাঘা পৌর শাখার সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সদস্য রানু আরা খাতুন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, প্রকৃতি, পরিবেশ ও বড়াল রক্ষার ব্যাপারে স্থানীয়ভাবে আলোচনা করে সকলের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাপার সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা